JudicialReview কী?
সর্বপ্রথম Marbury vs Madision (১৮০৩ ) মামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানে
জুডিসিয়াল রিভিউ সংযুক্ত করা হয়। জুডিসিয়াল রিভিউ (Judicial Review) :
পার্লামেন্ট কোন আইন তৈরি করলে তা যদি সংবিধান কিংবা সংবিধানের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সুপ্রীমকোর্ট উক্ত আইন, আইনের অংশবিশেষ বে-আইনী ঘোষণা করতে পারে। এই বেআইনী ঘোষণা করার ক্ষমতাকেই বলে বিচারিক পর্যালোচনা (judicial review ) । যেমন- পার্লামেন্ট আইন তৈরি করলো যে খুনের বদলা হিসেবে খুন জায়েজ। কিন্তু সর্বোচ্চ আদালত দেখলো এটি সংবিধানের অনুচ্ছেদ ৩১ ও ৩২ অনুচ্ছেদের চরম লংঘন। কেননা অনুচ্ছেদ ৩১-এ বলা আছে আইনের আশ্রয় লাভের অধিকার এবং অনুচ্ছেদ ৩২-এ বলা আছে জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার। অর্থাৎ কেউ খুন করলে তার বিচার হবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। ফলে আদালত ঘোষণা করতে পারে যে পার্লামেন্ট যে আইন পাশ করেছে তা সংবিধান ও ন্যায় বিচারের পরিপন্থী এবং এজন্য এই আইন অবৈধ ও বাতিল।
Comments
Post a Comment