ছানি মামলা (Mis case) কাকে বলে? ছানি মামলার সিদ্ধান্তকে কী বলে?

(দেওয়ানী কার্যবিধি) উত্তর: ছানি মামলা এক প্রকারের দেওয়ানি মামলা। মামলা খারিজ, ডিসমিস বা একতরফা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই আদেশ বা ডিক্রি রদ করার জন্য আদালতে আবেদন করতে পারেন। এই ধরনের আবেদনকে ছানি মামলা বলে। সাধারণত- (১) বাদী আদালতের সন্তুষ্টি মতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্ট ফি বা সমন জারির ডাকমাসুল দিতে না পারলে, (২) শুনানির দিনে বাদী হাজির না থাকলে, আদালত মামলা খারিজ করে দিতে পারেন। (৩) বিবাদী উপস্থিত না থাকলে আদালত মামলা এক তরফা ডিক্রি দিতে পারেন। # ছানি মামলার সিদ্ধান্তকে আদেশ বলে। # বাদী বা বিবাদি মামলা খারিজের আদেশ বা এক তরফা ডিক্রি রদ করার জন্য অনুপস্থিত থাকার সন্তোষজনক কারণ দর্শিয়ে আদালতে ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারেন।

Comments

Popular posts from this blog

বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ (The Penal Code, 1860)অধ্যায় (Chapters) অনুযায়ী পূর্ণ তালিকা

পুলিশি বা জিআর মামলা বিভিন্ন ধাপ (সংক্ষিপ্ত):