পুলিশি বা জিআর মামলা বিভিন্ন ধাপ (সংক্ষিপ্ত):
🎈Code of criminal procedure , 1898 🎈
⭐ পুলিশি বা জিআর মামলা বিভিন্ন ধাপ (সংক্ষিপ্ত):
⭐১। CrPC এর ১৫৪ অনুসারে পুলিশের নিকট F.I.R দাখিল করতে হবে।
⭐২। ১৫৬ ধারা অনুসারে পুলিশ তদন্ত করবে।
⭐৩। ১৬১ ধারা অনুসারে পুলিশ সাক্ষীদের পরীক্ষা করবে।
⭐৪। অভিযুক্ত দোষ স্বীকার করতে চাইলে ১৬৪ ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করবে।
⭐৫। ১৭৩ ধারা অনুসারে পুলিশ অভিযোগপত্র বা চূড়ান্ত রিপোর্ট দিবে।
⭐৬। ১৯০ ধারা অনুসারে ম্যাজিস্ট্রট মামলা আমলে নিবেন।
⭐৭। যদি পর্যাপ্ত কারন থাকে মামলাটি নিয়ে অগ্রসর হওয়ার তাহলে ম্যাজিস্ট্রেট ২০৪ ধারা অনুসারে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা দিবেন।
⭐৮। অভিযুক্ত হাজির হওয়ার পর, মামলার নথি ও দলিলাদি বিবেচনা করে ম্যাজিস্ট্রেট যদি অনুমান করেন অভিযুক্ত অপরাধটি করতে পারে তাহলে ২৪২ ধারা অনুসারে আনুষ্ঠানিক চার্জ গঠন করবেন এবং অভিযুক্তকে জিজ্ঞাসা করবেন সে অপরাধ স্বীকার করেন কিনা?
⭐৯। আর যদি ম্যাজিস্ট্রেট নথি ও দলিলাদি বিবেচনা করে মনে করেন অভিযোগটি ভিত্তিহীন তাহলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ধারা ২৪১ক অনুসারে অব্যাহতি দিবেন।
⭐১০। অভিযুক্তকে অপরাধ স্বীকারের কথা জিজ্ঞাসা করার পর সে যদি অপরাধ স্বীকার করে তাহলে ম্যাজিস্ট্রেট ধারা ২৪৩ অনুসারে তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিবেন।
⭐১১। আর যদি অপরাধ স্বীকার না করে তবে ম্যাজিস্ট্রেট পরবর্তি পর্যায়ে অগ্রসর হবেন।
Comments
Post a Comment