দলের বিপক্ষে ভোটদান [Floor Crossing বা Political defection]: অনুচ্ছেদ- ৭০
দলের বিপক্ষে ভোটদান [Floor Crossing বা Political defection]: অনুচ্ছেদ- ৭০
কোন নির্বাচনে কোন রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হয়ে কোন ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হলে তিনি যদি, উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, এর কারণে তার সংসদ সদস্যের আসন শুন্য হবে। এটাকে Floor-Crossing বা Political defection বলে।
আমাদের সংবিধানের ৭০ অনুচ্ছেদ দলের বিপক্ষে ভোট দেওয়া নিষিদ্ধ করেছে। অর্থাৎ সংসদে আপনি যে দল থেকে বা দলের প্রার্থী হিসেবে সদস্য হয়েছেন, সেই দলের বিরুদ্ধে সংসদে ভোট দিতে পারবেন না। সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার পরিণতি হিসেবে সংসদ সদস্যপদ বাতিল হবে। যে দলের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন, সে দল থেকে পদত্যাগ করলেও একই পরিণতি। সংসদ সদস্যপদ হারাবেন।
পঞ্চদশ সংশোধনীর আগে সংসদে ভোটদান করা থেকে বিরত থাকলে, সেই বিরত থাকাকে দলের বিপক্ষে ভোট দেওয়া হিসেবে ধরে নিয়ে ভোট না দেওয়ার জন্যও সদস্যপদ হারানোর বিধান ছিল। এখন সেটা আর নেই। কোনো বিষয়ে ভোটাভুটির সময় সংসদে অনুপস্থিত থাকলে এখন আর সদস্যপদ হারাতে হবে না।
Comments
Post a Comment