Chance witness
Chance witness-: Chance witness হল এমন স্বাক্ষী যার সাধারনত ঘটনাস্থলে থাকার কথা না কিন্তু ঘটনাক্রমে সেইদিন যদি সে ঐ ঘটনাস্থলে থাকে এবং ঘটনা সম্পর্কে সাক্ষ্য দেয়, তাহলে সেই witness-কে chance witness বলে। যেমন- একজন ব্যক্তি সাধারণত প্রতিদিনই বাসা থেকে অফিসে যায়, কিন্তু কোনদিন যদি সেই নিজের বাসা থেকে না এসে বন্ধুর বাসা থেকে অফিসে যাওয়ার সময় তার সামনে কোন ঘটনা ঘটে। তাহলে সেই ঘটনার সাক্ষী হিসেবে তাকে Chance witness বলা হবে।
রাজসাক্ষী (Approver)-: কোন গুরুতর অপরাধের ঘটনা উদঘাটনের সুবিধার্থে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত কোন অপরাধী যদি প্রতিশ্রুতি দেয় যে, উক্ত অপরাধ সম্পর্কে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু সে পূর্ণাঙ্গ এবং সততার সাথে প্রকাশ করবে তাহলে এই প্রতিশ্রুতির ভিত্তিতে ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির অপরাধ ক্ষমা করে তাকে সাক্ষ্য দেওয়ার সুযোগ দেন। এরূপ সাক্ষী কে রাজসাক্ষী বলা হয়।
Comments
Post a Comment