আপনার শখের মোবাইল ফোনটি হারালে/ চুরি হলে কি করবেন?
মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা চুরি হওয়া নতুন কোন ঘটনা না। প্রতিদিনই হারাচ্ছে কারো না কারো শখের মোবাইলটি। (আমার এপর্যন্ত ৩ টা ফোন চুরি হয়েছে।।) সেজন্য মোবাইল ফোনের ব্যাপারে সর্বদা সতর্ক থাকুন কারন একটি ফোন চুরি/ হারিয়ে যাওয়ার মাধ্যমে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন, কারণ মোবাইল ফোনে প্রয়োজনীয় ফোন নম্বর, ডকুমেন্টস, ছবি সহ অনেক তথ্যই থাকে। যাহা অন্যের হাতে চলে যাওয়া মানে আপনার বিপদের কারণও হতে পারে। যদি যথেষ্ট সতর্ক থাকার পরেও আপনার মোবাইল ফোন চুরি হয়ে যায়, সেক্ষেত্রে নিম্নোক্ত তিনটি স্টেপ অনুসরণ করুনঃ
১) আইএম ই আই নম্বর এবং মোবাইলে যে সিম ব্যবহার করে ছিলেন তা উল্লেখ পূর্বক থানায় জিডি করুন;
২) জিডির এক কপি সহ র্যাবে অভিযোগ করুন। অনেকেই জানেন না যে, র্যাব পুলিশেরই একটি বিশেষ ইউনিট;
৩) জিডির কপিতে উল্লেখ করা অফিসারের সাথে যোগাযোগ রাখুন এবং তার মাধ্যমে ডিবি এর ট্র্যাকিং টিমের সহায়তা নিন;
অনেক সময় দেখা যায় আইটিতে দক্ষ ব্যক্তি নিজেই ট্র্যাক করে বের করে ফেলেছেন মোবাইলের অবস্থান। এরকম হলে ডিবির জন্যে বসে থেকে লাভ নেই, লোকেশন সহ জিডিতে উল্লেখিত অফিসারের সহায়তা নিয়ে চোরকে ধরে ফেলা খুব সহজ হয়ে যায় ।
জিডি করে বেশিরভাগ সময়েই ফোন ফেরত পাওয়া যায়না। এর কারণ হচ্ছে, আমাদের ট্র্যাকিং টিম মূলত প্রায়োরিটি দেয় অতি গুরতর মামলা গুলোর ক্ষেত্রে
তবুও জিডি কেন করতে হবে-
১) আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি ব্যবহার করে কেউ অপকর্ম করলে আপনি যাতে বিপদে না পড়েন সেজন্যে। আপনার হারিয়ে যাওয়া মোবাইলে সংরক্ষিত তথ্য ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে, জিডির কপি দেখিয়ে সেটার দায় থেকে রক্ষা পেতে পারবেন।
২) এই জিডির দ্বারা ট্র্যাকিং করে মোবাইল পাওয়া গেলেও যেতে পারে।।
সুতরাং মোবাইল ফোন হারিয়ে গেলে/ চুরি হলে আপনি একটা জিডি অবশ্যই করে রাখবেন, পরোবর্তী বিপদ এড়ানোর জন্য হলেও।।
ধন্যবাদ সবাইকে আমার পেজটি ফলো করার অনুরোধ রইলো।
Comments
Post a Comment