দন্ডবিধিতে মৃত্যুদন্ডের ধারাসমূহ-
Death sentence (মৃত্যুদণ্ড)- নিম্নোক্ত ধারায় যদি কেউ দোষি সাব্যস্ত হয় তবে তার সাজা হলো মৃত্যু দন্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
১। (ধারা-- ১২১ ) - বাংলাদেশেরর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহন করা বা সহায়তা করা।
২। ( ধারা ----১৩২) - বিদ্রোহে (সৈনিকদের) সহায়তা করা এবং এর ফলে বিদ্রোহ সংঘঠিত হলে।
৩। ( ধারা-- ১৯৪) - মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে নির্দোষ ব্যাক্তি কে মৃত্যুদন্ড দেওয়া হলে, যিনি মিথ্যা সাক্ষ্য প্রদান করেছেন তাকে মৃত্যুদন্ড দেওয়া যেতে পারে। ।
৪। খুন ( ধারা- ৩০২)
৫। (ধারা--৩০৩) -যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ব্যাক্তি কতৃক খুন করিলে।
৬। ( ধারা--৩০৫) - নাবলক উন্মাদ ব্যাক্তি কে আত্মহত্যায় প্ররোচিত করলে এবং তার ফলে আত্মহত্যা করিলে।
৭। ।(ধারা--৩০৭) - যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ব্যাক্তি কতৃক যখম করে খুনের চেষ্টা করিলে ।
৮।(ধারা---৩২৬ ক) এসিড জাতীয় পদার্থ দারা মুখ, মাথা বা উভয় চোখে গুরুতর যখম করিলে।
৯। ( ধারা ---- ৩৬৪ ক) দশ বছরের নিচের কোন ব্যাক্তি কে খুন,গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্য অপহরন বা বলপূর্বক অপহরন করলে।
১০। ( ধারা--৩৯৬) -খুনসহ ডাকাতি করলে।
Comments
Post a Comment