Posts

Showing posts from July, 2024

কারফিউ আর ১৪৪ ধারার মধ্যে পার্থক্য কী?

Image
কারফিউ এবং ১৪৪ ধারা– এই দুটো আইনের প্রয়োগই হয় অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। তবে এর প্রয়োগ হয় ভিন্ন দুইটি আইনে। কারফিউ জারি করা হয় ১৯৭৪ সালে প্রণীত বিশেষ ক্ষমতা আইনে আর ১৪৪ ধারা জারি করা হয় বাংলাদেশের ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, এই দুটো আইনের মধ্যে কারফিউ বেশি ‘স্ট্রিক্ট’ বা কঠোর। “বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকলে কর্তৃপক্ষ ১৪৪ ধারায় পাঁচ জনের বেশি মানুষরে জমায়েত নিষিদ্ধ করতে পারে। তারপরও কেউ চেষ্টা করলে পুলিশকে ওই জমায়েত ভঙ্গ করার ক্ষমতা দেয়া হয়। আর কারফিউ আরও কড়া। এতে সবার জন্য ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ থাকে,” বলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। অর্থাৎ জনসাধারণ জড়ো হবার ফলে যদি কোথাও মারামারি বা দাঙ্গা বেঁধে যাওয়ার শঙ্কা দেখা দেয় তবে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার ১৪৪ ধারা জারি করতে পারেন। অন্যদিকে, কারফিউ দেয়া হলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য সার্বিকভাবেই চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসময় বিনা প্রয়োজনে নাগরিকরা ঘরের বাইরে বের হতে পারে না। বন্ধ থাকে অফিস-আদালত ও কলকারখানা। বিবিসি

কারফিউ কী?

Image
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা ম্যারিয়াম ওয়েবস্টার বলছে, কারফিউ বলতে নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের গতিবিধিকে নিয়ন্ত্রণ করা বোঝায়। এর ফলে সাধারণ মানুষের ঘর থেকে বের হবার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার তথ্যমতে, কারফিউ শব্দের উৎপত্তি চর্তুদশ শতকে, পুরানো ফ্রেঞ্চ শব্দ 'Cuevrefu' থেকে, যার অর্থ আগুন ঢাকা। ফ্রান্সে সে সময়কার বেশিরভাগ বাড়িই তৈরি করা হতো কাঠ দিয়ে আর ঘর গরম রাখতে মেঝের মাঝখানে আগুনের ব্যবস্থা করা হতো। কিন্তু এর ফলে দুর্ঘটনার শঙ্কাও থাকতো। তাই সন্ধ্যার দিকে জনসাধারণকে সতর্ক করার জন্য একটি ঘণ্টা বাজানো হতো যাতে করে তারা রাতের বেলা আগুন নিভিয়ে রাখে। সেই ঘণ্টাকে ডাকা হতো কারফিউ। অনলাইনে আইনি তথ্য দেয়া থমসন রয়টার্সের একটি প্রতিষ্ঠান ফাইন্ড ল বলছে, তিন ধরনের কারফিউ আইন আছে যার একটি ‘জরুরি কারফিউ আইন’। সাধারণত নির্দিষ্ট সংকটের প্রতিক্রিয়ায় স্থানীয়, রাজ্য বা ফেডারেল সরকারের অস্থায়ী আদেশে জরুরি কারফিউ আইন জারি করা হয়। যেমন- * প্রাকৃতিক দুর্যোগ (হারিকেন, দাবানল, বিস্ফোরণ ইত্যাদি) * জনস্বাস্থ্য সংকট (রোগ, মহামারি ইত্যাদি) * নাগরিক সংকট (বিক...